মঙ্গলবার, ০৩:২৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যে প্রতীকে নির্বাচন করতে চান তাসনিম জারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি এ কথা জানান।

সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। দেশে-বিদেশে সকলে দোয়া করেছেন। এজন্য সকলকে ধন্যবাদ। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘এখন প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।’

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের এক শতাংশ স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুজনের তথ্যের গরমিল দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

পরে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছিলেন তাসনিম জারা।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে দলটি ছাড়েন তিনি। এরপর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com