শুক্রবার, ০৮:৩৫ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না : নুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় নুর বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে। আমি ব্যক্তিগতভাবে কী পেলাম কিংবা আমার দল কয়টি আসন পেল— এটা মুখ্য নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। তাই এখানে কোনো ভাগ-বাটোয়ারা বা চাওয়া-পাওয়ার প্রশ্ন নেই।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরতে হবে, যাতে বিশ্ব বিনিয়োগ আসে এবং সবাই আমাদের দেশকে নিরাপদ মনে করে।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান আমাকে ঢাকার কোনো একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি বলেছিলাম, আল্লাহ তায়ালা কিছু মানুষকে অন্য মানুষের উপকার করার সুযোগ দেন। আমি আমার চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। তাই আমি ওই অঞ্চল থেকেই নির্বাচন করতে চাই। অন্তত একবার পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়ে মানুষের হক আদায় করতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি দীর্ঘদিন ধরেই এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com