মঙ্গলবার, ০৯:৩২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভা

এস এম রুহুল আমিন, গৌরনদী 
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত
​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এম জহির উদ্দিন স্বপন। ​সভায় বক্তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ​জহির সাজ্জাদ হান্নান শরীফ, সদস্য সচিব, গৌরনদী উপজেলা বিএনপি।  ​বদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি। ​শরিফ স্বপন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, গৌরনদী পৌর বিএনপি।  ​সাইদুল আলম সেন্টু খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বরিশাল উত্তর জেলা যুবদল।  ​মনির হোসেন মাস্টার, সদস্য সচিব, গৌরনদী উপজেলা যুবদল। ​সভায় বক্তারা বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই কর্মসূচিকে সফল করতে তৃণমূলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com