রবিবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক যুবক। সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে ঢুকতে ও বের হতে দেখা যায়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক গেইটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এরপর ওই যুবক গেইট টপকে বের হয়ে যান।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন বলেন, ‘মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমে ছিলেন। তিন টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যান। এর মধ্যেই ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ-সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে। তবে, আগুন নেভাতে বেশি সময় লাগেনি।’

তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে এসে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন। তারা নিয়মিত নিরাপত্তা জোরদার করবেন বলে জানিয়েছেন।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, ‘আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ‘ঘটনাটি তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, ‘নির্বাচন কার্যালয়গুলোতে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com