শুক্রবার, ০১:০৩ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

৫ বছর নির্বাসনের পর পাকিস্তানে ফিরে অর্থমন্ত্রী হচ্ছেন দার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

পাঁচ বছর স্ব-আরোপিত নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে দেশটির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইসহাক দার। তিনি আজ সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে একই বিমানে পাকিস্তানে ফিরছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ পুরো বিষয়টি তদারকি করছেন বলে জানা গেছে।

পাকিস্তানের বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে ইসহাক দারের বিকল্প নেই বলে মনে করেন নওয়াজ শরিফ। তিনি পাকিস্তানের পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে মিফতা ইসমাইলের স্থলাভিষিক্ত হবেন।

এদিকে রোববার মিফতা তার পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলে কোনো বাধা ছাড়াই ইসহাক দার দায়িত্ব গ্রহণ করতে পারবেন। মিফতা অবশ্য সরকারের অর্থনৈতিক দলের সদস্য থাকবেন।

শাহবাজ শনিবার লন্ডনে যান নওয়াজ শরিফের সাথে আলাপ করার জন্য। তারা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ইসহাক দার ইতোপূর্বে চারবার পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন।

তিনি ২০১৭ সালের অক্টোবরে লন্ডন পাড়ি জমান, সেখানেই এত দিন অবস্থান করছিলেন। তিনি অভিযোগ করেন যে সাবেক বিচারপতি সাকিব নিসার পিএমএল-এন সরকারকে উৎখাত করার জন্য ভুয়া মামলার তদন্ত করার জন্য যে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠন করেছিলেন, তাদের হাত থেকে রক্ষা পেতে সরে এসেছেন।

নওয়াজ শরিফ চিকিৎসার জন্য ২০১৯ সালে লন্ডন গেলে ইসহাক দার আবার তার ঘনিষ্ঠ হন। তিনি প্রায় প্রতিদিন নওয়াজের সাথে সময় কাটাতেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে তাকে পরামর্শ দিতেন।

পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রস্তুতির সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া লন্ডন থেকেই তিনি পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট গঠনে ভূমিকা রাখেন।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com