শুক্রবার, ০২:৩১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

মায়ের জন্য সব শুটিং বন্ধ : বাপ্পি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৫৩ বার পঠিত

পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর ডাক ‘মা’। মা মানেই স্নেহের চাদরে জড়ানো ভালোবাসা। মায়ের কিছু হলে কোনো সন্তানই স্থির থাকতে পারে না। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও তাদেরই একজন। মায়ের অসুস্থতার কথা শুনে সকল শুটিং বন্ধ রেখে মাকে নিয়ে ভারতে ছুটে গেলেন তিনি।

বাপ্পি জানান, তার মা স্বপ্না সাহা পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তাই তার উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে ভারতের হায়দ্রাবাদে অবস্থান করছেন তিনি।

তার ভাষ্য, ‘মায়ের সমস্যাটা অনেকদিন ধরে। দেশে চিকিৎসা করেও কাজ হচ্ছিল না। তাই আমরা পুরো পরিবার মাকে নিয়ে হায়দ্রাবাদে এলাম। এখানে চিকিৎসা নেওয়ার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে মায়ের শারীরিক অবস্থা ভালোর দিকে।’

‘নায়ক’খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘বাংলাদেশকে খুব মিস করছি। মিস করছি বাংলা সিনেমাকে। এখন আমার পুরোপুরি মনোযোগ মায়ের চিকিৎসা নিয়ে। যদিও শত ব্যস্ততার মাঝে ঈদের সিনেমার খবর রাখতে ভুলিনি। জেনেছি দর্শক আমাদের সিনেমাগুলো দারুণভাবে গ্রহণ করেছেন। আশা করি, দেশে ফিরেই সবগুলো সিনেমা দেখে ফেলব।’

মায়ের সঙ্গে বাপ্পি

 

বাপ্পি জানান, হায়দ্রাবাদ গিয়ে একদিনের জন্য বের হওয়ার সুযোগ পেয়েছিলেন। তখন তিনি রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখেছেন। সিনেমা নির্মাণে বিশ্বের বৃহত্তম পূর্ণাঙ্গ স্টুডিও কমপ্লেক্সটি তাকে মুগ্ধ করেছে। সেখানে শিল্পীদের যেভাবে সম্মান করা হয়, সেটা দেখেও তার মন ভালো হয়েছে।

ঈদের পরপরই সুমন ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শত্রু’র শুটিং শুরু করার কথা ছিল বাপ্পির। কিন্তু মায়ের অসুস্থতার জন্য বাধ্য হয়ে সিনেমাটির শুটিং বন্ধ রেখে ভারতে গেছেন এই তারকা। এতে বাপ্পির বিপরীতে আছেন জাহারা মিতু।

এই চিত্রনায়ক জানান, গত ৮ জুলাই তিনি হায়দ্রাবাদে যান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ঢাকার পথে মাকে নিয়ে রওনা হবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। এসেই অংশ নেবেন ‘শত্রু’র শুটিংয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com