শনিবার, ১০:১৪ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে আল-আমিন একাদশের জয় ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

মানবিক বিপর্যয়ের মুখে হাইতি : জাতিসঙ্ঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৯০ বার পঠিত

জাতিসঙ্ঘের ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে হাইতিতে বেসামরিক অস্থিরতা, অপরাধী চক্রের সহিংসতা, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং মৌলিক পরিষেবাগুলো পেতে অভাব, দেশটিকে সঙ্কটের মধ্যে ফেলেছে।

জাতিসঙ্ঘের সাম্প্রতিক এক খাদ্য বিশ্লেষণে দেখা গেছে, হাইতির জনসংখ্যার প্রায় অর্ধেক বা ৪৭ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি। এর মধ্যে প্রায় ১ লাখ ৮ হাজার মানুষ ক্ষুধার জরুরি পর্যায়ে পৌঁছেছে এবং অনেক লোক কোনো একটি দিনের মতো খাওয়ার জন্য কিছু পর্যাপ্ত পরিমাণ পাচ্ছেন না।

হাইতির বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর জ্যঁ-মার্টিন বাউয়ার বলেছেন, মুদ্রাস্ফীতির হার ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় খাবারের দাম ৬৩ শতাংশেরও বেশি বেড়েছে।

তিনি বলেন, জ্বালানি সরবরাহে ঘাটতি রয়েছে এবং এক গ্যালন তেলের দাম প্রতি লিটার ১০ ডলারেরও বেশি। তিনি বলেন, এর ফলে হাজার হাজার মানুষের পক্ষে কাজ করতে যাওয়া এবং জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে।

বাউয়ার বলেন, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সিটি সোলেইলের শহরতলি এলাকায় সংঘবদ্ধ সহিংসতায় ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, সেপ্টেম্বর মাস থেকে দেশটিতে রাজনৈতিক লকডাউন চলছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে কলেরায় আক্রান্তের সংখ্যা ৩৫৭ জন বলে সন্দেহ করা হচ্ছে যার মধ্যে ৩৫ জনের নিশ্চিতভাবে কলেরা হয়েছে এবং ২১ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী এক লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। সংস্থার মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, কলেরার প্রাদুর্ভাবের কারণে শিশুরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে।

জাতিসঙ্ঘের সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, হাইতির অবস্থা খারাপ এবং তা আরো খারাপের দিকে যাচ্ছে। তারা বলছেন, হাইতি এমন এক অবস্থায় পৌঁছেছে যে এখন দেশটিকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com