শনিবার, ০৪:০৬ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত করতে আজ বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর চূড়ান্ত করতে আজ রবিবার বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। একইসঙ্গে সেখানে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন।

আগামীকাল সোমবার বেইজিংয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রসচিব।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সফরে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও চীনের প্রতিশ্রুত অর্থছাড় ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার মতো ইস্যু গুরুত্ব পাবে। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, পরিচ্ছন্ন জ্বালানি এবং বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদের জলীয় তথ্য সরবরাহ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে সেদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী চীন সফরের আমন্ত্রণ গ্রহণও করেছেন।

পররাষ্ট্রসচিবের সফরে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com