শনিবার, ০৭:১৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর

টেকনাফে ২৬ কোটি টাকার মাদক জব্দ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৪৪ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নেক সদস্যরা শনিবার দিবাগত রাতে অভিযানে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য ২৬ কোটি টাকা।

জানা গেছে, শনিবার রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল রাতে জালিয়ারদ্বীপে অবস্থান গ্রহণ করে। টহলদল জালিয়ারদ্বীপে অবস্থান করাকালীন আনুমানিক ভোর ৫ টার দিকে ৩-৪ জন লোক একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে নৌকা থেকে লাফিয়ে নাফ নদীতে ঝাপিয়ে সাঁতরে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল নৌকাটি উদ্ধার করে নৌকার পাটাতনের নিচে ও মাছ ধরার জালের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com