শুক্রবার, ০১:৪২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২০১ বার পঠিত

কুয়াকাটা আবাসিক হোটেল রোজ গার্ডেনে এক নারী পর্যটক আত্মহত্যা করেছেন। তবে সাদিকা ইসলাম রিচি (১৯) নামের ওই পর্যটকের আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল রোজ গার্ডেনের ৪র্থ তলার ডি-৩ নম্বর রুম থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

হোটেলের রেজিস্ট্রার বুক থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, মৃত পর্যটকের নাম সাদিকা ইসলাম রিচি, পিতা মো: শহিদুল ইসলাম, সাথে থাকা কথিত স্বামী রায়হান খান। অপর দু’জন মিথিলা সিকদার ও রিফাত। তারা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার গৈদ্যা গ্রাম থেকে এসেছেন।

হোটেল সূত্রে জানা গেছে, গত রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দুই দম্পতি হোটেলের চতুর্থ তলার ডি-৩ ও ডি-৪ নম্বরের দুটি রুম ভাড়া নেন। পরদিন সকালে তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে হোটেল থেকে বের হন এবং দুপুরে আবার হোটেলে ফিরে আসেন।

রিচি’র সাথের একজন জানান, ‘বিকেলের দিকে আমরা আবার ঘুরতে যাবার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে নিচে নেমে এলেও রিচি আসছিল না। এক পর্যায়ে রিচির স্বামী রায়হান রিচিকে ডাকতে উপরে গেলে রিচি বলে, তোমরা নিচে যাও আমি আসতেছি।’

অনেক সময় পার হলেও রিচি নিচে না আসায় তারা আবার উপরে গিয়ে রুমের দরজা ভেতর থেকে লক করা দেখে অনেক ডাকাডাকি করেন। এক পর্যায় হোটেলবয়কে বিষয়টি জানানো হয়। মহিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে রিচির ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মহিপুর থানার ওসি খোন্দকার মো: আবুল খায়ের বলেন, এখন পর্যন্ত নিহতের কোনো আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারিনি। যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com