শনিবার, ১১:০০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইসরাইলের সাথে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

ইহুদিবাদী ইসরাইলের একটি কোম্পানির সাথে সই করা অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে স্পেন সরকার। এই চুক্তির আওতায় ইসরাইলি কোম্পানি থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ।

মঙ্গলবার ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে। যদিও এটা গোলাবারুদ কেনার চুক্তি। তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া শুরু করেছে।’

স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরাইল থেকে ৬০ লাখ ৮০ হাজার ডলার মূল্যের নয় মিলিমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিল।

গত সপ্তাহে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইসরাইল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বলেছিল, তারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে।

গত সপ্তাহে কয়েক শ’ স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে


নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com