শনিবার, ১১:৩১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশমাতা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি জানতে এভারকেয়ার হাসপাতালে মহাসচিবের সঙ্গে জহির উদ্দিন স্বপন — গৌরনদীতে আসরবাদে বিশেষ দোয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

দেশমাতা বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসার সর্বশেষ অগ্রগতি জানতে গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা জহির উদ্দিন স্বপন।

এসময় তিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশনেত্রীর সার্বিক স্বাস্থ্য–অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী চিকিৎসা–পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

জননেতা জহির উদ্দিন স্বপন বলেন—
“দেশমাতার দ্রুত আরোগ্যই আজ আমাদের সবার সর্বোচ্চ প্রত্যাশা।”
তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

উল্লেখ্য, আজ শুক্রবার আসরবাদে গৌরনদী কলেজ মসজিদে বরিশাল–১ আসনের সর্বস্তরের মানুষকে নিয়ে দেশমাতার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন জননেতা জহির উদ্দিন স্বপন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com