রবিবার, ০৪:১২ পূর্বাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীতে সংঘটিত ভূমিকম্পে মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর মধ্যে রয়েছে কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১ ও ফার্মগেট।

কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল দেখা গেছে। বিজয় সরণি স্টেশনের সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল লক্ষ্য করা যায়। পল্লবী স্টেশনে বৈদ্যুতিক সাব-স্টেশন ও নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ফাটল ধরা পড়েছে। মিরপুর-১১ স্টেশনের সাব-স্টেশনের ফ্লোরে এবং মিরপুর-১০ স্টেশনের কিছু টাইলসে ফাটল পাওয়া গেছে। ফার্মগেট স্টেশনে লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি সম্পর্কে বলেন, ফাটল গুরুতর নয়। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ট্রায়াল রানের পর ঝুঁকি পাওয়া যায়নি বলেই মেট্রোরেল চালানো হচ্ছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com