সোমবার, ০৮:০২ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে-সি সচিব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত ঢাকা উত্তর থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে। সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফারুক আহমেদ বলেন, ‘গত বছর দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও পর্যালোচনা করি। আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজ বুঝে না নেওয়ার মতো কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘কাজ বুঝে নেওয়ার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের। অদক্ষতার কারণে সেখানে ঘাটতি থাকতে পারে।’

লাইন-১ প্রকল্পে প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ বলেন, ‘দ্রুতই আরও চার থেকে পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা স্মার্ট ফাইন্যান্সিংয়ের দিকে যাচ্ছি, স্থানীয়দের গুরুত্ব দিয়েই কাজ এগিয়ে নিচ্ছি।’

তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানান। তার ভাষায়, ‘পিলারে পোস্টার লাগালে ফিজিক্যাল ফাটল বা ক্র্যাক বোঝা কঠিন হয়ে যায়। এতে ঝুঁকি বেড়ে যায়।’

ডিএমটিসিএল পরিচালক বলেন, ‘আমাদের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মেট্রোরেল বিশ্বের সেরাদের কাতারে থাকার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি হতাশাজনক। যারা অনিয়ম করেছে বা কাজ বুঝে নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com