বুধবার, ০৯:৩৯ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ঢাকার বাতাস আজ সহনীয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

বিশ্বব্যাপী বায়ুদূষণে আজ শীর্ষ তালিকায় রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ৩৮২। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। তবে, ঢাকার বাতাস আজ নাগরিকদের জন্য সহনীয়।

শনিবার (০১ নভেম্বর) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৭৩, যা ‘সহনীয়’ মাত্রার বায়ুগুণ নির্দেশ করে। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা বর্তমানে ৩২তম অবস্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৮২। শহরটির বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ বা ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

২৩২ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। বাতাসের এই মান খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তৃতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই। যার বায়ু মানের স্কোর ১৯৫। চতুর্থ স্থানে রয়েছে চীনের উহান, যার বাতাসের মান ১৫৮। যা নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর, যার বায়ু মান ১৫৮।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রধানত স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com