মঙ্গলবার, ০৮:৪৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

টানা দুই ম্যাচে কোহলির শূন্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির প্রত্যাবর্তন খুবই বাজে হলো। ভারতের জার্সিতে সাত মাস পর মাঠে নেমে টানা দুই ওয়ানডেতে শূন্য রানে ফিরলেন এই ব্যাটিং কিংবদন্তি।

আজ বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়াডেতে মুখোমুখি হয়েছে ভারত। যেখানে টস হেরে ব্যাটিং করতে নামা সফরকারীদের শুরুটা বাজে হয়েছে। দলীয় সপ্তম ওভারেই প্রথম ২ উইকেট হারায় তারা।

পেস বোলার জাভিয়ার বার্টলেটের বলে অধিনায়ক শুভমান গিল ৯ রানে আউট হন। এরপর এই ওভারের পঞ্চম বলে শূন্য রানে এলবি হন কোহলি। এটি তার ক্যারিয়ারের সপ্তম ‘ডাক’ বা শূন্য রানের স্বাদ।

বর্তমানে কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার টিকে আছে শুধু ওয়ানডেতে। টি–টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে গেছেন তিনি। মার্চের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ছিল তার সর্বশেষ ম্যাচ। দীর্ঘ বিরতির পর দেশের জার্সিতে ফেরাটা তাই বিশেষ হওয়ার কথা ছিল, কিন্তু ৩৬ বছর বয়সী এই ব্যাটার টানা দুটি ওয়ানডেতে হতাশ করলেন সমর্থকদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com