বৃহস্পতিবার, ০২:৫৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে এই অঞ্চলের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৮৮ জনে।

বার্তাসংস্থা আনাদোলুর রিপোর্ট অনুযায়ী, প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখনও পর্যন্ত ৬৬ হাজার ২৮৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬৩ জনের মরদেহ পৌঁছেছে এবং আহত হয়েছেন ২২৭ জন।

তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেকের দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং সীমিত সরঞ্জাম ও কর্মীর অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছানোর সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।

২৭ মে থেকে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা এখন ২ হাজার ৫৯৭ এবং আহতের সংখ্যা ১৯ হাজার ৫৪।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com