শুক্রবার, ০৬:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস এবং পত্রিকাটির চার সাংবাদিকের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন। আদালতের নথি অনুযায়ী, এই মামলা ফ্লোরিডার একটি যুক্তরাষ্ট্র জেলা আদালতে দায়ের করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, নির্বাচনের আগে নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের লেখা বেশ কয়েকটি প্রতিবেদন ও একটি বই ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে মানহানি করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছিল। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা এসব তথ্য মিথ্যা জানার পরও বা এর সত্যতা নিয়ে বেপরোয়া উদাসীন থেকে প্রকাশ করেছে।

নিউইয়র্ক টাইমস এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে এপি।

মামলার ঘোষণা দিতে গিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে অভিযুক্ত করে বলেন, পত্রিকাটি “র‍্যাডিকাল লেফট ডেমোক্র্যাট পার্টির মুখপত্রে” পরিণত হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে।

এ নিয়ে শুধু নিউইয়র্ক টাইমসই নয়, এর আগে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও মিডিয়া মোগল রুপার্ট মারডকের বিরুদ্ধেও ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছিলেন। সেই মামলার সূত্র ছিল জার্নালের প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে ট্রাম্পের সঙ্গে বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টাইনের সম্পর্কের কথা উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com