সোমবার, ০১:৫৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হবিগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, আহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি স্টেশনে আগুন লেগে অন্তত ৫ জন আহত হন। এ সময় প্রায় ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান, ঘটনার সময় ওই স্টেশনে হবিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসে সিএনজি ফিলিং করার সময়েই আগুনের সূত্রপাত হয়। এতে স্টেশনে অফিস ও শয়নকক্ষ, দন্ডায়মান বাস ও বিভিন্ন স্থাপনা পুড়ে যায়। তবে ফিলিং মেশিন অক্ষত রয়েছে।

এ সময় স্টেশনের স্টাফ রাসেল আহমদ(৩০) নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। সিলেটের ওসমানী নগর ও হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে ২টি ইউনিট রওনা দেয়। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর তাদের একক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় অপর ২টি ইউনিটকে ফিরিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com