সোমবার, ০৭:১০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৭২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া একটি কাভার্ড ভ্যান থামায় মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ। পরে গাড়িটিতে অবৈধ পণ্য থাকার অভিযোগ এনে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন তাঁরা। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি আলোচনায় আসে।

পরে গতকাল সোমবার ছয় পুলিশ সদস্যকে সরাইল খাঁটিহাতা থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বর্তমানে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া। তিনি জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের একযোগে প্রত্যাহার করা হয়েছে এবং এখন তিনি ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চলছে। তদন্তে কার কী ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়, তা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com