সোমবার, ১০:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬৬ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবিল মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

জানা গেছে, হাবিল মিয়া গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পাশের বাড়ির এক শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে হাবিল গোপনে শনিবার রাত ১১টার দিকে বাড়িতে আসলে তাকে বিক্ষুব্ধরা গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com