বুধবার, ০৬:৪২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১১৬ বার পঠিত

হজ মৌসুমকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করল সৌদি সরকার। এরমধ্যে রয়েছে ওমরাহ ভিসা এবং প্রবাসীদের জন্য বহুল প্রতীক্ষিত দীর্ঘমেয়াদী ফ্যামিলি ভিজিট ভিসা। গত সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সৌদি সরকার জানিয়েছে, গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত।

পবিত্র হজ পালনকে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত বন্ধ রাখা হয় সৌদি আরবের ভিসা কার্যক্রম। এতে সাময়িকভাবে বিপাকে পড়েন অনেক প্রবাসী। সেইসঙ্গে ওমরাহ পালনে ভ্রমণেচ্ছুক মুসল্লিরা ভিসার জন্য আবেদন করতে পারেননি।

তবে সাময়িকভাবে বন্ধ থাকা সব ধরনের ভিসা আবারও চালু করলো সৌদি সরকার। এতে, হাজার হাজার বাংলাদেশিসহ প্রবাসী পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি।

ওমরাহ পালনে আগ্রহীদের জন্য অনুমোদিত এজেন্সিগুলো ইতোমধ্যে নতুন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।

সৌদি সরকারের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উপকৃত হবেন বিশ্বের নানা প্রান্তে থাকা লাখো প্রবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com