শুক্রবার, ০২:৫৩ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

কাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮০ বার পঠিত

বিশ্ব মুসলিমদের তীর্থভূমি পবিত্র মক্কায় ২০২৫ সালের হজের মৌসুম শুরু হয়েছে। প্রতিবছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে আগামীকাল বুধবার (০৪ জুন) থেকে শুরু হচ্ছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

হজ উপলক্ষে নিরাপত্তা, চিকিৎসা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বিশ্বের ৭১টি দেশ থেকে এখন পর্যন্ত ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীদের পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি হজের সাতদিনে ৪৯০০ বার চলাচল করবে, যার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত সেবা দেওয়া হবে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং, প্রয়োজনীয় সংস্কার এবং যানবাহন পরিদর্শন করা হচ্ছে। হজযাত্রীদের পরিবহনের জন্য অন্তত ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোও প্রযুক্তিগত তদারকির আওতায় থাকবে।

পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে।

এদিকে হজ চলাকালীন যোগাযোগব্যবস্থা উন্নত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০ ওয়াইফাই পয়েন্ট।

সবমিলিয়ে প্রযুক্তি ও ব্যবস্থাপনায় অভূতপূর্ব প্রস্তুতির মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com