বুধবার, ০৭:৫৫ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায়

রুশ হামলায় ইউক্রেনের শীর্ষ ধনী ব্যবসায়ী সস্ত্রীক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে ব্যাপক রুশ হামলা হয়েছে। এতে দেশটির সবচেয়ে ধনী এক ব্যবসায়ী এবং তার স্ত্রী নিহত হয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওলেক্সি ভাদাটুরস্কি এবং তার স্ত্রী রাইসা এক ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন। শনিবার দিবাগত রাতে তাদের বাড়িতে এই হামলা চালানো হয়। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মিস্টার ভাদাটুরস্কি ছিলেন নিবুলন নামের একটি কোম্পানির মালিক, যেটি ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি করতো।

মিকোলাইভ শহরে রুশরা খুবই ব্যাপক রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা গেছে। শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ বলেছেন, পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই শহরে সম্ভবত এটাই সবচেয়ে তীব্র রুশ আক্রমণ।

ওই রাতে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিত্যক্ত এক স্কুলের প্রাঙ্গনে আঘাত হানে এবং এর পর পাশের আবাসিক এলাকার একটি ভবনে আগুন ধরে যায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এছাড়া হামলায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দুটি সার্ভিস স্টেশন এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে।

মিকোলাইভের অবস্থান ইউক্রেনের প্রধান সমূদ্রবন্দর ওডেসায় যাওয়ার পথে, এবং সেজন্যে এই শহরের নিয়ন্ত্রণকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাশিয়া এর আগেও এখানে বার বার হামলা চালিয়েছিল।

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com