বুধবার, ০৪:২৫ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উদ্‌যাপন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায়

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এখন জিয়া মঞ্চের সভাপতি

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক জামশেদুল ইসলাম টুটুল এখন জিয়া মঞ্চের সভাপতি। তার এই পরিবর্তন ইতোমধ্যে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলছে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় টুটুলের প্রভাব ছিল দৃশ্যমান। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি এবং ভূমিকা চোখে পড়ার মতো ছিলো। কিন্তু হঠাৎ করেই গত ৫ আগস্টের পর দৃশ্যপট পাল্টে যায়। আওয়ামী পরিবারের একনিষ্ঠ কর্মী পরিচয়ের বাইরে এসে তিনি এখন জিয়া মঞ্চের নেতৃত্বে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে টুটুলের এই পরিবর্তনকে রাজনৈতিক সুবিধাবাদ বলেও অভিহিত করছেন।

স্থানীয়রা বলছেন, ‘যে মানুষটি এতদিন আওয়ামী লীগের হয়ে মাঠে ছিলেন, হঠাৎ করে তার এই পরিবর্তন আমাদের বিস্মিত করেছে।

এ বিষয়ে জানতে জামশেদুল ইসলাম টুটুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নোয়াখালী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. মনির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে ও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com