বুধবার, ০৫:৪০ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বর্ষায় নিমের যত ব্যবহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৪৫ বার পঠিত

নিম একটি ঔষধি গাছ। যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে খুবই কার্যকর। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। প্রবল দাবদাহের পর বর্ষার জলধারা যেমন-স্বস্তির পরশ বুলিয়ে দেয়, তেমনি নানা রোগও নিয়ে আসে। ঠান্ডা, ফ্লু, পেটের সংক্রমণের মতো সমস্যা এই মৌসুমে বেশি হয়। এ সময় শরীর সুস্থ রাখতে মৌসুমি ফল ও সবজি অন্তর্ভুক্ত করতে বলেন বিশেষজ্ঞরা। পাশাপাশি কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও শরীর সুস্থ রাখা যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক

নিম পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। এসব উপাদান শরীরের র‍্যাডিকেল ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

নিম ফাইবারের একটি সমৃদ্ধ উৎস। নিয়মিত নিম পাতা খেলে হজম ভালো হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। নিমপাতা অন্ত্রকে আরও পরিষ্কার করে এবং অন্ত্রের অতিরিক্ত ব্যাকটেরিয়া ধ্বংস করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

নিম চায়ে ভালো পরিমাণে ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ থাকে, যা গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। ইনসুলিন-নির্ভর সুগারের রোগীদের উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে নিম পাতার চা।

হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়ক

গবেষণায় দেখা গেছে, নিয়মিত নিম পাতা খেলে শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এই উপাদানটি রক্তচাপ হ্রাস করতেও দারুণ সহায়ক।

লিভারকে শক্তিশালী করতে সাহায্য করে

নিম চা লিভারের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করতে পারে। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com