শুক্রবার, ১২:১০ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার ঋণের চাপের কথা বলছেন স্বজনরা গৌরনদী যুব উন্নয়ন অধিদপ্তরের  উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ

অজু কত প্রকার : যেসব কারণে অজু করতে হয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পঠিত

স্বদেশ ডেস্ক:

অজু মোট তিন প্রকার। ফরজ, ওয়াজিব ও মুস্তাহাব। তবে অজু না থাকা ব্যক্তির জন্য চার অবস্থায় অজু ফরজ হয়। আবার কিছু সময়ে অজু করা ওয়াজিব ও মুস্তাহাব।

যখন অজু করা ফরজ

এক. নামাজ আদায়ের জন্য, যদি নফল নামাজও হয়। (বুখারি, হাদিস নং : ১৩২)

দুই. জানাজার জন্য।

(সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস নং : ৪৩৫)

তিন. সিজদায়ে তিলাওয়াতের জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস নং : ৪৩৫)

চার. পবিত্র কোরআন স্পর্শ করার জন্য। অনুরূপভাবে অজু ছাড়া ব্যক্তি যদি পবিত্র কোরআনের আয়াত লেখা দেয়াল, কাগজ, টাকা—যেটাই ছুঁতে চাইবে, তার জন্য অজু করা ফরজ। (সুরা ওয়াকিয়া, আয়াত : ৭৯, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/১১৩)

যখন অজু করা ওয়াজিব

শুধু একটি বিষয়ের জন্য অজু করা ওয়াজিব। তা হলো, কাবা ঘরের তাওয়াফ করা। (তিরমিজি, হাদিস নং : ৮৮৩)

অজু করা যখন মুস্তাহাব

* পবিত্রতার সঙ্গে ঘুমানোর জন্য। (বুখারি, হাদিস নং : ২৩৯)

* ঘুম থেকে জাগ্রত হলে। তখন শুধু মুস্তাহাবই নয়, বরং সুন্নাত (বায়হাকি, হাদিস নং : ৫৮৫)

* সব সময় অজু অবস্থায় থাকার জন্য। (ইবনে মাজাহ, হাদিস নং : ২৭৩)

* সাওয়াবের নিয়তে অজু থাকা অবস্থায় অজু করা।

* গিবত ও মিথ্যা কথার আশ্রয় নেওয়ার পর। (মুসলিম, হাদিস নং : ৩৬০)

* মন্দ ও অশ্লীল কবিতা পাঠের পর। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস নং : ১/১৩৫)

* নামাজ ছাড়া অন্য অবস্থায় অট্টহাসি দেওয়ার পর। (মুসনাদে আহমদ, হাদিস নং : ৯৩০১)

* তবে নামাজে অট্টহাসি দিলে অজু ভেঙে যায়। (দারাকুতনি, হাদিস নং : ৬১৫)

* মৃতকে গোসল দেওয়ার পর। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস নং : ১৫১৬)

* মৃতের লাশ ওঠানোর জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস নং : ১৫০৩)

* প্রতি নামাজের জন্য নতুন অজু করা। (মুসনাদে আহমাদ, হাদিস নং : ৭৫০৪, বুখারি, হাদিস নং : ২০৭)

* ফরজ গোসল করার আগে। (বুখারি, হাদিস নং : ২৪০)

* গোসল ফরজ হয়েছে, এমন ব্যক্তির খাওয়া, পান করা ও ঘুমানোর আগে। (মুসলিম, হাদিস নং : ৪৬১)

* রাগের সময়। (আবু দাউদ, হাদিস নং : ৪১৫২)

* কোরআন তিলাওয়াতের সময়। (সুনানে কুবরা লিল বায়হাকি, হাদিস নং : ৪৩৫)

* হাদিস পড়া ও বর্ণনা করার সময়। (আদাবুল উলামা ওয়াল মুতাআল্লিমিনি : ১/৬)

* ইসলামী জ্ঞান অর্জনের সময়। (তিরমিজি, হাদিস নং : ২৭২৩)

* আজান দেওয়ার সময়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস নং : ১/২১১)

* ইকামত দেওয়ার সময়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস নং : ১/২১১)

* খুতবা দেওয়ার সময়। (তিরমিজি, হাদিস নং : ২৭২৩)

* মহানবী (সা.)-এর কবর জিয়ারতের সময়। (সুরা : নিসা, আয়াত : ৬৪)

* ওকুফে আরাফা তথা আরাফায় থাকা অবস্থায়। (বুখারি, হাদিস নং : ১৪২৪)

* সাফা ও মারওয়ায় সায়ি করার সময়। (বুখারি, হাদিস নং : ১৫১০)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com