বুধবার, ০৮:৪০ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিধবার জন্য সাদা কাপড় পরা কি জরুরি?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পঠিত

প্রশ্ন: আমাদের বাজারে বিধবার কাপড় বলে সাদা কাপড় বিক্রি করা হয়। সে হিসেবে বিধবার জন্য সাদা কাপড় কিনে আনা হয়।

জানার বিষয় হল, বিধবার জন্য ইদ্দত পালনকালে কি সাদা কাপড় পরা জরুরি?

উত্তর: বিধবার জন্য ইদ্দতের সময় সাদা কাপড় পরা জরুরি নয়; বরং সাজসজ্জা প্রকাশ পায় এ ধরনের কাপড় ছাড়া সাধারণ ছাপার কাপড় ও হালকা রঙিন কাপড়ও তখন পরতে পারবে।

মূল বিষয় হল, ইদ্দতের এ চার মাস দশ দিন সুন্দর ও সাজসজ্জার কাপড় পরিধান থেকে বিরত থাকা জরুরি।

হাদিস শরীফে এসেছে, উম্মে আতিয়্যা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন– আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো মহিলার জন্য স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা বৈধ নয়। স্বামীর মৃত্যুতে সে চার মাস দশ দিন শোক পালন করবে। এসময় সুরমা ও সাজগোজ হয় এমন রঙিন কাপড় ব্যবহার করবে না। তবে সাধারণ ও হালকা রঙিন কাপড় ব্যবহার করতে পারবে। (সহিহ বুখারী, হাদীস ৫৩৪২)

সূত্র: আলমাবসূত, সারাখসী ৬/৫৯; বাদায়েউস সানায়ে ৩/৩৩০; ফাতাওয়া খানিয়া ১/৫৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩৩; রদ্দুল মুহতার ৩/৫৩১

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com