মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে প্রতিবন্ধিদের কল্যানে এইচডিও’র মোমবাতি উৎপাদন প্রকল্পের উদ্বোধন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও) উদ্যোগে এলাকার প্রতিবন্ধিদের কল্যান ও উন্নয়নের লক্ষ্যে রোববার দুপুরে বরিশালের গৌরনদীতে মোমবাতি উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার দুপুর ১২টায় সংস্থাটির গৌরনদী উপজেলা সদরের উত্তর বিজয়পুর গ্রামস্থ কার্যালয়ে মোমবাতি প্রকল্পের উদ্বোধন ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মোঃ দেলোয়ার রনির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক ও সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির। সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বযকারী মনি আক্তার, হিসাব বিভাগের কর্মকর্তা অম্বরেস দাস মাঠকর্মকর্তা তাসমিয়া এলি, তানিন খানম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com