সোমবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সৌদি বিশ্বকাপে মদ নিষিদ্ধ, যেতে পারবেন সমকামীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল সৌদি আরব। আগামী ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজিত হবে এই মরুময় দেশটিতে। ইসলামি মূল্যবোধ ও আইনে পরিচালিত হয় সৌদি আরব। তাই, আসছে বিশ্বকাপে দেশটি মদ্যপান কিংবা সমকামিতার মতো বিষয়গুলোতে কতটুকু শিথিলতা দেখাবে, সেটি নিয়ে আছে ধোঁয়াশা।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। গতকাল বুধবার তিনি জানিয়ে দেন, বিশ্বকাপে দর্শক ও ভক্তদের মদ্যপান করতে দেওয়া হবে না। তবে যেহেতু বৈশ্বিক টুর্নামেন্ট তাই সেখানে যেতে পারবেন সমকামীরা।

ব্রিটেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই।’

সৌদি আরবের মতো প্রায় একই আইন কাতারে। ২০২২ সালে সেদেশে যখন ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় তখনও অ্যালকোহল নিয়ে উঠেছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত ঠিক হয়, স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ থাকবে। তবে তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কেনা যাবে।

সৌদি রাষ্ট্রদূত অ্যালকোহলের ব্যাপারে বলেন, ‘সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না।’

লজিবিটিকিউআইএ‍+ এর মানুষেরা সৌদি আরবে বৈষম্যের শিকার হবেন কি না কিংবা নিরাপদে শ্বকাপের খেলা দেখতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে প্রিন্স খালিদ বলেন, ‘সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা সৌদির আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব, যারা আসতে চান।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com