সোমবার, ০৬:৫৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বে টাইগাররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি। …এখানে যে আটটা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এই আটটা কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে।’-গতকাল এমনটিই চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে এমনটিই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।

এই আসরে মোট ৪টি ওয়ার্মআপ ম্যাচ রেখেছে আইসিসি। এই চার ম্যাচে বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘শাহিনস’ নামে গড়া পাকিস্তানের তিনটি দল। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ তারিখে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com