বৃহস্পতিবার, ১০:৪৪ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা  অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ গৌরনদীতে খাসজমিতে দোকান বরাদ্দ, ভিক্ষার থালা ছেড়ে আত্মমর্যাদার পথে দুই হতদরিদ্র মানুষ ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় গৌরনদীর পুত্রবধূ ঝুমুরের মৃত্যু, স্বামীর মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ বার্থীতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টাকার বিনিময়ে কলরেকর্ড বিক্রি, চার পুলিশ গ্রেপ্তার বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম বিদায়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিন: মেসি

আজ শুভ মাঘী পূর্ণিমা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত

আজ মঙ্গলবার শুভ মাঘী পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ও ঐতিহাসিক দিবস। দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৌদ্ধ ভিক্ষুদের মতে, এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তার ভিক্ষু সংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন। তিনি জানান, এই দিন থেকে তিন মাস পর, বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি স্বীয় দেহত্যাগ করবেন, যা পরবর্তীতে সত্য হয়েছিল।

এ কারণে মাঘী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের অনিত্য ভাবনা করে ধ্যান, সমাধি ও শীল চর্চায় ব্রতী হন। তারা ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য কঠোর সংকল্প গ্রহণ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যানুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে এবং এটি শেষ হবে বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com