বুধবার, ০৭:৪০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সেভ দা চিলড্রেনের প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন–এর এক সাবেক পরিচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম উৎপল রায়। তিনি একটি ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার হয়। উৎপল রায়ের দুই ছেলের একজন প্রবাসে থাকেন। আরেকজন উজ্জ্বল কুমার রায় পেশায় চিকিৎসক।

নিহতের ছেলে উজ্জ্বল জানান, অফিস শেষে রাত ৯টার দিকে বাসায় এসে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ করা। পরে পাশের ফ্ল্যাটের লোকজন নিয়ে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান, তার বাবার গলা কাটা রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে।

তিনি জানান, আলমারি থেকে মায়ের রেখে যাওয়া ১৪–১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ওসি নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি ক্রাইমসিন দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com