বুধবার, ০৮:৩৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

খুলনার শেখ বাড়ি হিসেবে খ্যাত পতিত ফ্যাসিস্ট হাসিনার চাচাতো ভাইদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা। বুধবার রাত ৯টার দিকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে শত শত ছাত্র জনতা শেরে বাংলা রোডে অবস্থিত বাড়িটির সামনে এসে জড়ো হতে থাকে। তারা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। একপর্যায়ে তারা পরিত্যক্ত এই বাড়ির প্রবেশ পথে টিন ও বাঁশ দিয়ে ঘিরে রাখা অস্থায়ী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দোতলা এই বাড়িতে লাঠি, রড দিয়ে আঘাত হানে।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে একটি এবং তার ১০ মিনিট পরে আরো একটি বুলডোজার সেখানে আসে। তার আগেই ছাত্র-জনতা পরিত্যক্ত বাঁশ, কাঠ ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সামনের ব্যস্ততম শেরে বাংলা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, এই বাড়ি ছিল শেখ হাসিনার ২য় কেবলা। খুলনাবাসীকে নির্যাতিত নিষ্পেষিত করার আখড়াস্থল। টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দুর্বত্তায়ন ঘটতো এখান থেকে। ৪ আগস্ট এই বাড়িটি ছাত্র-জনতা ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু এর কাঠামো দাঁড়িয়ে ছিল। ফ্যাসিবাদের দোসররা বাড়িটি রক্ষা করতে দুই প্রবেশ পথে বাঁশ টিনের বেড়া দিয়েছিল।

এই কাঠামোর ওপর ভর করে তারা আবারো বাংলার মাটিতে পুনর্বাসিত হতে চায়। আমরা আর কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ দেব না।

উল্লেখ, শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাই সাবেক এমপি শেখ হেলাল, সাবেক এমপি শেখ জুয়েল, বিসিবির সাবেক পরিচালক শেখ সোহেলসহ পাঁচ ভাই এই বাড়িতে প্রায়ই বসবাস করতেন এবং সেখান থেকে রাজনীতি, চাকরি-বাকরি, নিয়োগ বদলি, নির্বাচনে নমিনেশন, টেন্ডার নিয়ন্ত্রণের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন।

রাতে এ রিপোর্ট লেখার শেষ সময় পর্যন্ত দুটো বুলডোজার বাড়ি ভাঙ্গার কাজ করছিল। সেখানে পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কাউকে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com