বুধবার, ০৬:১৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

২০২৬ সালের ৫৯ তমবিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলীগ জামাত বাংলাদেশ (শূরায়ী নিজাম)।

আজ বুধবার আখেরি মোনাজাত শেষে এ ঘোষনা করেন তাবলীগ শূরায়ী নিজামের শীর্ষ মুরুব্বিরা।

শুরায়ী নিজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী ২০২৬ সালের টঙ্গী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। ১ম ধাপ ২,৩,৪ জানুয়ারী ২০২৬ এবং পরবর্তী ধাপ ৯,১০,১১ জানুয়ারী ২০২৬ এ অনুষ্ঠিত হবে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এর আগে ৫৮তম বিশ্ব ইজতেমাশুরায়ী নিজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের সকল আনুষ্ঠানিকতা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

বাংলাদেশের মাওলানা জোবায়ের সাহেবে পরিচালনায় আখেরি মোনাজাত দুপুর ১২টা ০৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে শূরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের সাহেব।

এ সময় আল্লাহর নৈকট্য এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই মোনাজাতে লক্ষ লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন।

মোনাজাত শেষে পরবর্তী ২০২৬ সালের শূরায়ী নিজামের তত্ত্বাবধানে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com