শুক্রবার, ০৪:১১ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের ‘হিমালয় কন্যা’ পঞ্চগড়। এতে করে জনদুর্ভোগে পরিণত হয়েছে টানা কুয়াশা ঝরা শীত। কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষগুলো সময়ে কাজে যেতে না পারায় বেড়েছে আর্থিক দুর্ভোগ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঘন কুয়াশায় আবৃত পুরো জেলা। শহর ও গ্রামীণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঝিরিঝিরি হিমশীতল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করেছে এ জনপদের মানুষদের। বিপাকে স্বল্প ও নিম্নআয়ের মানুষগুলো।

প্রয়োজনে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্নআয়ের মানুষদের। তবে ঘন কুয়াশা ও বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছেন তারা। জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রা উঠানামা করায় পাল্লা দিয়ে বেড়েছে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য শীতজনিত রোগব্যাধি। প্রতিদিন জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভিড় জমাচ্ছেন রোগীরা। এসব রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় ঠান্ডা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com