বুধবার, ০৭:৪৬ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ রবিবার রাতে পালিত হবে। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শবে মেরাজের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা চলবে আগামীকাল সোমবার সূর্যোদয়ের আগ পর্যন্ত।

বিশেষ এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা অন্যান্য দেশের মতো আমিরাতেও ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন। তারা মিলাদ-মাহফিল, নফল নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাতে অংশ নেবেন। একই সঙ্গে রাসুল (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা হবে।

প্রতি বছর আরবি মাস রজবের ২৭ তারিখে শবে মেরাজ উদযাপন করা হয়। এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্যে পৌঁছান। এ উপলক্ষে অনেক মুসলমান নফল নামাজ আদায় এবং রোজা পালন করেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

এদিকে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে আগামীকাল সোমবারছুটি ঘোষণা করা হয়েছে। তবে, ছুটির দিনেও জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com