বুধবার, ১২:২৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তাড়াশে দুর্বৃত্তরা পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে গভীর রাতে কওমীয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে দুর্বৃত্তরা।

গত রবিবার রাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া কওমীয়া হাফিজিয়া মাদ্রসায় এই ঘটনাটি ঘটে।

বোয়ালিয়া কওমীয়া হাফিজিয়া মাদ্রসার শিক্ষক মাও. বদিউজ্জামান বলেন, ‘প্রতিদিনের ন্যায় ছাত্রদের পড়াশোনা শেষ করে মাদ্রাসা বন্ধ করে চলে যাই। গতকাল সোমবার ভোরে মাদ্রাসা খুলে দেখা যায় একটি কক্ষের টেবিলে রাখা পবিত্র কোনআন শরীফগুলো দুর্বৃত্তরা পুড়িয়ে ফেলেছে। অবশ্য পাশে রাখা অন্যান্য টেবিলের পবিত্র কোনআন শরীফগুলো অক্ষত রয়েছে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মাদ্রাসা মাঠে জমায়েত হন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনা প্রশাসনকে অবহিত করেন।’

পরে আজ মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, নিকটস্থ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম, তাড়াশ থানার ওসি আসলাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলী, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের শান্ত থাকতে অনুরোধ করেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com