বুধবার, ০১:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, একাধিক নিখোঁজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুই জন নিহত ও একজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাঈম হোসেন (৩০) ও অদুদ বেপারী (৩৫)। জানা গেছে, তাদের বাড়ি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামে।

এ প্রসঙ্গে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন জানান, রাতের অন্ধকারে ১০-১২ জন বহনকারী দ্রুতগতির একটি স্পিডবোটের সঙ্গে নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সংঘর্ষে নাঈম হোসেন (৩০) ও অদুদ বেপারী (৩৫ নামের দুইজন নিহত হয়েছে।

তিনি জানান, সংঘর্ষের সময় স্পিডবোটে থাকা কয়েকজন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে। রাতে ১টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

এদিকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, ‘দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com