বুধবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

বছরের শুরুটা হোক আমল ও দোয়ার মাধ্যমে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বছরের শুরুতে কৃত সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। গুনাহমুক্ত নতুন জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা দরকার। এ সময় কোরআন ও হাদিসের দোয়াগুলো আবেগ ও অনুভূতির সঙ্গে পড়া উচিত। শুধু মুখের পড়া নয়, দোয়ার অর্থ ও মর্ম উপলব্ধি করে বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া।

নতুন মাসের চাঁদ দেখে নবী (সা.) এই দোয়া পড়তেন : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বি ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ! এই চাঁদকে আপনি আমাদের জন্য বরকত ও ঈমান এবং শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। (হে চাঁদ!) আমার ও তোমার রব আল্লাহ। (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১)।

নতুন মাস বা বছর শুরু হলে সাহাবায়ে কিরাম এই দোয়াটি  গুরুত্বের সঙ্গে পড়তেন : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওয়া জিওয়ারিম মিনাশ শায়ত্বন, ওয়া রিদওয়ানিম মিনার রহমান।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এই মাস/বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে; এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সঙ্গে। (মুজামুস সাহাবাহ : ৩/৫৪৩)।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গাফলত, উদাসীনতা দূর করে পাপ-পঙ্কিলতামুক্ত সুন্দর জীবন যাপন করার তাওফিক দান করুন। নবোদ্যমে ঈমান-আমলের সঙ্গে নতুন বছর শুরু করার শক্তি দান করুন। আমিন।

লেখক : শিক্ষক, মাদরাসা আশরাফুল মাদারিস, তেজগাঁও ঢাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com