সোমবার, ০৫:৫৪ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ময়মনসিংহে ডামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মরহুম নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬০), তার স্ত্রী বকুল বেগম (৫৫), শ্যালক বিদ্দা মিয়া (৪২) ও বিদ্দা মিয়ার ছেলের স্ত্রী লাবনী আক্তার (১৮)।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ময়মনসিংহ নগরীর ব্রিজ মোড় থেকে একটি সিএনজিচালিত আটোরিকশায় পাঁচজন নেত্রকোনা যাচ্ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দু’জনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com