বুধবার, ০৫:১৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে এ অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৮টার দিকে সূর্য উঁকি দিলেও তাতে থাকছে না উষ্ণতা।

ভোরের ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে। বিকেলের পর থেকেই আবারো ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। শীতের এমন প্রকোপে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। দিনমজুর ও শ্রমজীবীদের জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে। শীতের কাপড়ের অভাব আর প্রচণ্ড ঠান্ডার কারণে ভয়াবহ ভোগান্তি পোহাচ্ছে তারা।

নওদাবশ গ্রা‌মের দিনমজুর নুরজামাল মিয়া বলেন, ‘প্রচুর শীত পড়ছে, কিন্তু কাজ না করলে খাওয়া জুটবে না। তাই বাধ্য হয়েই বের হয়েছি।’

বড়ভিটা ইউনিয়নের চেয়ারম‌্যান আতাউর রহমান মিন্টু বলেন, ‘বেশিভাগ দিনমজুরের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতের তীব্রতায় তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে কিছুটা হলেও স্বস্তি পাবে এই উপজেলার চর অঞ্চলের শীতার্ত মানুষ।’

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কু‌ড়িগ্রা‌মে দ্বিতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শীতের প্রকোপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং ঠান্ডার প্রকোপ আরো বেশি হবে।

তি‌নি আরো জানান, সোমবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com