বুধবার, ০৫:১৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কু‌ড়িগ্রা‌মে কমেনি শীতের দাপট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

সারাদেশের মতো উত্তরাঞ্চলের সীমান্ত ঘেষা কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী উপ‌জেলায় শীতের দাপট অব্যাহত রয়েছে। হিমেল হাওয়ায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা সামান্য বেড়েছে ঠিকই, তবে শীতের তীব্রতা কমেনি।

বিশেষ করে নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।

কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ দশমিক ৪০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রোববার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা বৃদ্ধিও শীতের প্রকোপ কমাতে পারেনি।

ফুলবাড়ী উপজেলার রামরামসেন এলাকার মমিনুল বলেন, ‘কুয়াশার কারণে সকালে রাস্তা দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে হয়।’

দিনমজুর ছামাদ মিয়া জানান, ‘প্রচুর শীত পড়ছে, কিন্তু কাজ না করলে খাওয়া জুটবে না। তাই বাধ্য হয়েই বের হয়েছি।’

বড়ভিটা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাহাবুল হক খন্দকার বলেন, ‘বেশিভাগ দিনমজুরের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতের তীব্রতায় তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়েছে।’

প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে চাইছে না। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হচ্ছে সব ধরনের যানবাহনকে।

উত্তরাঞ্চলের মানুষ এখন শীত নিবারণের জন্য সরকারের সহায়তা এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘শীতের প্রকোপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং ডিসেম্বর মাসের শেষের দি‌কে ঠান্ডার প্রকোপ আরো বেশি হ‌তে পা‌রে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com