শুক্রবার, ০৬:২০ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জান্নাত লাভের চার আমল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

জান্নাত লাভের বহু পথ-পদ্ধতি কুরআন-হাদিসে বর্ণিত আছে। এমন চারটি আমল রয়েছে যা করলে নির্বিঘ্নে জান্নাত যাওয়া যাবে।

হযরত আবূ ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রা.থেকে বর্ণিত, তিনি বলেন,আমি রাসূল সা.কে বলতে শুনেছি,হে লোক সকল!

১. তোমরা সালাম প্রচার কর। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা.থেকে বর্ণিত,এক ব্যক্তি রাসূলকে (সা.) জিজ্ঞাসা করল,সর্বোত্তম ইসলামি কাজ কী? তিনি বললেন-চেনা-অচেনা সবাইকে সালাম দেবে।(রিয়াদুস সলেহিন, ৮৪৯)

২. ক্ষুধার্তকে অন্নদান কর।কিয়ামত দিবসে বিচারকার্য শেষে জাহান্নামীদের প্রশ্ন করা হবে-কোন জিনিস তোমাদের জাহান্নামে দাখিল করছে?। তারা বলবে- আমরা অভাবীদের খাবার খাওয়াতাম না। (সূরা মুদ্দাসসির-৪২,৪৪)

৩. আত্মীয়তার বন্ধন অটুট রাখ।আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না।হযরত যুবায়ের ইবনু মুতইম (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.) কে বলতে শুনেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।(সহিহ বুখারী-৫৯৮৪)

৪. এবং লোকে যখন (রাতে) ঘুমিয়ে থাকে,তখন তোমরা নামাজ পড়। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। এটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নৈকট্য ও মর্যাদা লাভের সিঁড়ি।

নবী (সা.)কে তাহাজ্জুদের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন-আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত। (সূরা বনি ইসরাইল-৭৯)।

তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। (রিয়াদুস সলেহিন-৮৫৩)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com