বৃহস্পতিবার, ০৬:৩৮ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা  অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ গৌরনদীতে খাসজমিতে দোকান বরাদ্দ, ভিক্ষার থালা ছেড়ে আত্মমর্যাদার পথে দুই হতদরিদ্র মানুষ ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় গৌরনদীর পুত্রবধূ ঝুমুরের মৃত্যু, স্বামীর মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ বার্থীতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টাকার বিনিময়ে কলরেকর্ড বিক্রি, চার পুলিশ গ্রেপ্তার বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম বিদায়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিন: মেসি

হজ শেষে দেশে ফিরেছেন ১৪,৮৬২ জন হাজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

বুধবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্যমতে, পবিত্র হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। আগামী ৪ আগস্ট ফিরতি ফ্লাইট শেষ হবে।

এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৭ জন। যার মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

সর্বশেষ ইন্তেকাল করেছেন ময়মনসিংহের মোছাঃ মমতাজ বেগম (৪৯)। তার পাসপোর্ট নম্বর EE0210200। তিনি ১৭ জুলাই পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com