সোমবার, ০৮:০৩ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ‘দৈনিক আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে-সি সচিব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত ঢাকা উত্তর থেকে দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি গৌরনদীর আবুল হোসেন মিয়ার কন্যা রিঙ্কুর নিউইয়র্কে পদোন্নতি খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার আরমান গ্রেপ্তার, গুলিসহ ৩টি অস্ত্র উদ্ধার ওয়ান ইলেভেন কুশীলবদের দিকে পুলিশের চোখ সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে: রাষ্ট্রপতি

তেজগাঁওয়ে আ’লীগপন্থী শ্রমিক নেতা গ্রেফতারের জেরে সড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো: মনিরকে গ্রেফতারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে করার পর শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তালুকদার মো: মনির বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হয়। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেয়। এর ফলে রাস্তায় আটকে গেছে হাজার হাজার পরিবহন। ডাইভারশন দিয়েও রাস্তার বেসামাল পরিস্থিতি সামলাতে পারছে না ট্রাফিক পুলিশ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশিস দাস বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত ও সাত রাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূল সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত করতে ইতোমধ্যে ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’

রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে বলে জানান তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, ‘আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মো: মনিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মূলত মনিরের অনুসারী শ্রমিকরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com