বুধবার, ০৩:২৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহত হওয়ার কথা জানিয়েছে কলেজটির কর্তৃপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের পর বিকেলে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ সামীর বিবিসি বাংলাকে এ তথ্য জানান।

হামলার ঘটনায় যাত্রাবাড়ীর ওই কলেজ এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।

পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

মাহাবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ সামীর বিবিসি বাংলাকে বলেন, ‘সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। হামলায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।’

এসময় হামলাকারীরা কলেজটি ব্যাপক ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেছন আশরাফ সামীর।

রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, আগের দিনের হামলার জেরে আজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com