শনিবার, ০১:০৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

হত্যাকাণ্ডের ৯ দিন পর রাজধানী থেকে প্রধান আসামি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া খাড়াকান্দি এলাকায় হিরু মাতুব্বর (৩৫) নামের এক রাজমিস্ত্রী হত্যার প্রধান আসামি ড. শাহাদাত হোসেন নামের এক বিএনপি নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩৫ আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।

হত্যাকাণ্ডের প্রায় ৯ দিন পর গত বুধবার রাতে শাহাদাতকে রাজধানীর খিলখেত থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার শিবচর থানায় তাকে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। ফরাজি গোষ্ঠী স্থানীয় আরেক বিএনপি নেতা ড. মো. শাহাদাত হোসেনের সমর্থক। গত ১১ নভেম্বর দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ৬ জন। এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিন রাতে শিবচর থানায় নিহতের বাবা এসকেন্দার মাতুব্বর বাদী হয়ে মামলা করেন। এতে ৬৫ জনকে এজাহারভুক্ত ও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোকতার হোসেন জানান, ‘গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। এ পর্যন্ত ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com