শনিবার, ০১:০৭ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

চলাচল স্বাভাবিক জিরো পয়েন্টে, সতর্ক অবস্থানে পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে সেখানে। পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিরো পয়েন্ট ঘিরে কিছু উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ রোববার (১০ নভেম্বর) দুপুরের পর থেকে উভয় সমাবেশের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

তবে শনিবার রাত থেকে সমাবেশ ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল, বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদসহ ‘স্বৈরাচারবিরোধী’ সকল রাজনৈতিক দল-জনতা বিক্ষোভ মিছিল ও অবস্থান নিয়েছে।

রোববার সকালে শহীদ নূর হোসেনের পরিবার নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে বলে জানা গেছে।

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের। সচিবালয় রোডের সামনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি রয়েছে। এছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, ‘আমাদের কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছে। জিরো পয়েন্টের প্রতিটি মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছে। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলই রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা অবস্থান করব।’

এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে ‘স্বৈরাচার’ আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com