শনিবার, ০৪:২৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১৩ জুলাই সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ ট্রাম্পকে ইরানে ফের হামলায় রাজি করায় ইসরায়েলের যে গোয়েন্দা তথ্য হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়াল ৭৫০ জনে বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার শর্তে নতুন আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্প হোগল পাতা এখন বিলুপ্তির পথে

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৫৪ বার পঠিত

প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া হোগলা পাতা দিন দিন কমে যাচ্ছে। এক সময়ে প্রায় পরিবারের মানুষ হোগল পাতা দিয়ে বিভিন্ন ব্যবহারিক জিনিস পত্র তৈরি করতো। সেগুলো নিজেদের কাজে ব্যবহার করাসহ কেউ কেউ বিক্রি করে জীবন ও জীবিকা নির্বাহ করতো। কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তির কারণে এখন সেই হোগল পাতা আর খুঁজে পাওয়া যায় না।

ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্প হোগল পাতা প্রায় বিলুপ্তির পথে। আগে নদী-নালা, খাল-বিলের পাশে দেখা যেত হোগল পাতা, বাতাস আসলেই যেনো হেলে পরতো একটা আর একটার উপরে। সেই সব দৃশ্যে দেখতেও ভালো লাগতো। এখন আর সেই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে না। আগেকার দিনের মানুষ হোগল পাতার চাটাই বিছানার নিচে ব্যবহার করতো, চাটাইয়ে করে ধান শুকাতো, নামাজ পড়ার পাটি, বাতাস করার পাখা, হাঁড়ি পাতিলে খাবার ঝুলিয়ে রাখার শিকাসহ বিভিন্ন জিনিস তৈরি করতো। এ কারণে গ্রামের বাড়িতে বাড়িতে হোগল পাতা দিয়ে এই সব জিনিস বোনার প্রচলন ছিল। এক প্রকার বেশ কদর ছিল হোগল পাতার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com